
পাকিস্তানের বিপক্ষে হেরে খালি হাতেই ফিরলো বাংলাদেশ
এশিয়ান গেমস নারী ক্রিকেট
এশিয়ান গেমসে নারী ক্রিকেট ইভেন্টে ব্রোঞ্জ পদকও পেলো না বাংলাদেশ। পাকিস্তানের দেয়া ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৪ রানে থামে নিগার সুলতানা জ্যোতির দল, টাইগ্রেসদের হার ৩১ রানে।

পাকিস্তানে সরকারবিরোধী লংমার্চ: জামায়াতকে আলোচনা ও সূচি স্থগিতের প্রস্তাব শাহবাজের
পাকিস্তান সফর শেষ করে দেশে না ফেরা পর্যন্ত জ্বালানি তেলের ওপর অতিরিক্ত পেট্রোলিয়াম লেভি প্রত্যাহারের দাবিতে ঘোষিত ইসলামাবাদমুখী লংমার্চ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে দেশে ফিরে জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে এ বিষয়ে কার্যকর ও অর্থপূর্ণ আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন তিনি। পাকিস্তানের ইন্টারন্যাশনাল দ্য নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
কাল সকালে এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি শুরু আগামীকাল (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায়।

করাচি-চামান মহাসড়কে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৫ সন্ত্রাসী
বেলুচিস্তানের কাছে করাচি-চামান মহাসড়কে অভিযান চালিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর ৫ জনকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের গোপন আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে ২৩ জন অপহৃতকে।

জ্বালানি সংকটে পাকিস্তান: সরকারি গাড়ির তেল বরাদ্দ ৫০% কমলো
সঙ্গে নেয়া হয়েছে আরও ব্যয় সংকোচনমূলক নীতি
জ্বালানি সাশ্রয়ে আগামী তিন মাস সরকারি যানবাহনের তেলের বরাদ্দ ৫০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। একইসঙ্গে সরকারি সফর ও নৈশভোজে নিষেধাজ্ঞাসহ বেশকিছু ব্যয় সংকোচনমূলক নীতি গ্রহণ করা হয়েছে। এদিকে জ্বালানি সংকট কাটাতে শেহবাজ শরীফ প্রশাসন ভর্তুকির ব্যবস্থা করলেও সুফল পাচ্ছে না পরিবহন চালকরা।

পাকিস্তানের পুলিশ লাইসেন্সে বোমা হামলায় নিহত ২১
পাকিস্তানের কোহাত পুলিশ লাইসেন্সের একটি মসজিদের ভেতরে বোমা হামলায় প্রাণহানি হয়েছে ১৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২১ জনের। গুরুতর আহত হয়েছেন শতাধিক মানুষ।

সৌদিকে রক্ষায় যেকোনো সীমা পর্যন্ত যাওয়ার ঘোষণা পাকিস্তানের
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরবের সুরক্ষায় সব ধরনের সামরিক সহায়তা দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। রিয়াদের প্রতিরক্ষায় পাকিস্তান যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

খাইবার পাখতুনখোয়ায় মসজিদে বিস্ফোরণ, পুলিশসহ নিহত অন্তত ১৬
উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি নিয়ে নতুন জটিলতা
ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা।

পাকিস্তানে জ্বালানি ভর্তুকি প্রকল্প চালু
জনগণের বিক্ষোভের মুখে দেশব্যাপী জ্বালানি ভর্তুকি প্রকল্প চালু করেছে পাকিস্তান সরকার। বুধবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া এই প্রকল্পের আওতায় প্রতি লিটারে ১০০ রুপি করে ভর্তুকি পাচ্ছেন তারা। যদিও সরকারের এই পদক্ষেপ যথেষ্ট নয় বলে দাবি ব্যবসায়ীদের। মধ্যপ্রাচ্যে অস্থিরতায় জ্বালানি সংকটে সিরিয়া, ফিলিপিন্স, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়াসহ অনেক দেশে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ।

সমুদ্রে দুই দেশের যুদ্ধজাহাজের সংঘর্ষ; পাকিস্তানি দূতকে তলব ভারতের
উত্তর আরব সাগরে আন্তর্জাতিক জলসীমায় ভারতের একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানের নৌবাহিনীর একটি জাহাজের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের উপরাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এনডিটিভির প্রতিবেদন তথ্য উঠে এসেছে।

সৌদিতে হুথিদের হামলায় বিপজ্জনক মোড়ে মধ্যপ্রাচ্য, জাতিসংঘে সতর্ক করলো পাকিস্তান
সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্য সংঘাতকে এক ‘অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে’ নিয়ে গেছে বলে সতর্ক করেছে পাকিস্তান। গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ এই হুঁশিয়ারি ব্যক্ত করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীন বাব-এল-মান্দেব প্রণালি ও লোহিত সাগরে স্থিতিশীলতা ফেরাতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।