নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি কর্মকর্তার লিখিত বিবৃতির বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, এই চুক্তিটি মূলত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে একটি প্রাথমিক সমঝোতা, যা পরবর্তীতে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আরও আলোচনার পথ তৈরি করবে।
তবে ওই কর্মকর্তা জানান, ফোনে আলাপকালে নেতানিয়াহু ট্রাম্পের কাছে স্পষ্ট করে দিয়েছেন যে লেবানন সীমান্তসহ ‘সব ধরনের হুমকির’ জবাব দেয়ার ক্ষেত্রে ইসরাইল কোনো ধরনের সীমাবদ্ধতা বা বাধা মেনে নেবে না।





 in The Hague Netherlands-320x167.webp)