যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির অগ্রগতিকে স্বাগত জানালো ইইউর প্রধান

উরসুলা ভন ডার লিয়েন
উরসুলা ভন ডার লিয়েন | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে চলমান অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উরসুলা ভন ডার লিয়েন লেখেন, ‘আমাদের এমন একটি চুক্তি প্রয়োজন যা সত্যিকার অর্থেই সংঘাত নিরসন করবে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে এবং কোনো ধরনের টোল বা শুল্ক ছাড়াই সম্পূর্ণ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করবে। কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না।’

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরও জানান, একটি স্থায়ী কূটনৈতিক সমাধান এবং এই যুদ্ধের প্রভাব যেন অন্যত্র ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে ইউরোপ সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

এএম