হামলার ভিডিওতে দেখা যায়, মাথায় আঘাত লাগার পর কল্যাণ মাথায় হাত দিয়ে মাটিতে পড়ে যান। তার মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, পুলিশকে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সে সময় ভিড় থেকে ‘চোর, চোর’ স্লোগান দেয়া হয়।
আরও পড়ুন:
চণ্ডীতলায় একটি বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় কল্যাণকে ঘিরে ধরে একদল বিক্ষোভকারী। এসময় কালো পতাকা প্রদর্শন ও চোর চোর স্লোগান দিতে থাকেন তারা।
একপর্যায়ে কল্যাণের নিরাপত্তাকর্মীদের সঙ্গে ধস্তাধ্বস্তিতে জড়ায় বিক্ষোভকারীরা। মাটিতে লুটিয়ে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, তার ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় রাজ্যের শাসক দল বিজেপি ও পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।




