আরবের প্রতিবেশীদের ওপর ইরানের হামলার সম্ভাবনা বাড়ছে

ইরান ও মধ্যপ্রাচ্য
ইরান ও মধ্যপ্রাচ্য | ছবি: সংগৃহীত
0

আরব অঞ্চলের প্রতিবেশী দেশগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি ক্রমেই আরও বিস্তৃত ও তীব্র হয়ে উঠছে। গত এক সপ্তাহ ধরে বাহরাইনে ধারাবাহিক হামলার পর এবার এ তালিকায় যুক্ত হয়েছে জর্ডান, যা ইরানের আক্রমণাত্মক কৌশলের এক বড় ধরনের বিস্তৃতির ইঙ্গিত দিচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইনে মোতায়েনকৃত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরে (ফিফথ ফ্লিট) আবারও হামলা চালিয়েছে। একই সময়ে কুয়েতেও হামলার খবর পাওয়া গেছে।

কুয়েত সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান থেকে ধেয়ে আসা বেশ কিছু প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র বা ড্রোন) তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। তবে এবারের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা তৈরি হয়েছে জর্ডানকে ঘিরে।

আরও পড়ুন:

আইআরজিসির দাবি, তারা জর্ডানের ‘আল আজরাক’ বিমান ঘাঁটির ৪টি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হেনেছে। এর মধ্যে যুদ্ধবিমানের হ্যাঙ্গার (উড়োজাহাজ রাখার গ্যারেজ) এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার (নিয়ন্ত্রণ কক্ষ) অন্যতম।

সবচেয়ে বিপজ্জনক তথ্য হলো, ওই হ্যাঙ্গারগুলোতে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ছিল। জর্ডানের এ ঘাঁটিতে হামলা চালানোকে চলমান সংঘাতে ইরানের রণকৌশলের এক বড় ধরনের উল্লম্ফন বা তীব্রতা বৃদ্ধি হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা।

এএইচ