গতকাল (শুক্রবার, ১২ জুন) পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব পার্লামেন্টকে জানান, আগামী জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৩ লাখ কোটি রুপি বরাদ্দ দেয়া হবে, যা বিদায়ী অর্থবছরের তুলনায় ১৮ শতাংশ বেশি। অন্যদিকে, ফেডারেল উন্নয়ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ কোটি রুপি।
আরও পড়ুন:
শেহবাজ সরকারের এই বাজেটের তীব্র সমালোচনা ও প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বাজেট পেশ করার সময় পিটিআই সংসদ সদস্যরা পার্লামেন্টে তীব্র হট্টগোল ও ‘চোর চোর’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। এই বাজেটকে সম্পূর্ণভাবে আইএমএফ-এর প্রেসক্রিপশন অনুযায়ী তৈরি বলে আখ্যা দিয়েছে।




