খামেনির শেষ বিদায় জুলাইয়ের শুরুতে; তিন শহরে হবে জানাজা

তেহরানের রাস্তায় এক নারী মুজতবা খামেনি পোস্টারের হাতে দাঁড়ানো
তেহরানের রাস্তায় এক নারী মুজতবা খামেনি পোস্টারের হাতে দাঁড়ানো | ছবি: সংগৃহীত
0

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও শেষকৃত্যের সময়সূচি ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। আগামী জুলাই মাসে এই দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তফসিল অনুযায়ী, ৪ ও ৫ জুলাই তেহরানে তার বিদায়ি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই তেহরানে এবং ৭ জুলাই কোম শহরে জানাজা অনুষ্ঠিত হবে।

সবশেষে মাশহাদ শহরে আরও একটি জানাজা শেষে ৯ জুলাই ইমাম রেজা (আ.)–এর মাজারে তাকে দাফন করা হবে। খামেনির প্রয়াণের পর দেশটিতে শোকের পরিবেশ বিরাজ করছে এবং বিশ্ব নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

এএম