ইউক্রেনের বিরুদ্ধে প্রকাশ্য সন্ত্রাসী হামলার অভিযোগ পুতিনের

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন | ছবি: রয়টার্স
0

ইউক্রেন রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে অক্ষম এবং প্রকাশ্য সন্ত্রাসী হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর নিয়ন্ত্রিত ইউক্রেনীয় অঞ্চলগুলো নিয়ে একটি বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

কিয়েভ আক্রমণ প্রতিহত করতে না পেরে রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ পুতিনের। তিনি আরও বলেন, সম্প্রতি ইউক্রেন তেল শোধনাগার ও একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালিয়েছে ইউক্রেন। বিপরীতে রেল স্টেশন ও বৈদ্যুতিক সাবস্টেশনে হামলা চালিয়েছে রাশিয়া।

আরও পড়ুন:

এমন উত্তেজনার মধ্যেই ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের পথে নতুন গতি এসেছে বলে দাবি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ইউক্রেনকে ছাড়া ইউরোপকে বিশাল সমস্যার সম্মুখীন হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। রাশিয়ার যুদ্ধ মোকাবিলায় ইউক্রেন ও ইউরোপের পারস্পরিক নির্ভরশীলতাও তুলে ধরেছেন জেলেনস্কি।

ইএ