এ নিয়ে গেল পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বার সিআইডির মুখোমুখি হয়েছেন অভিষেক। এর আগে গেল বৃহস্পতিবার টানা সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।
সন্তোষজনক উত্তর না পাওয়ায় ফের তলব করা হয় অভিষেককে। পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা বাছাইয়ে বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি করে প্রস্তাব দেয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। ওই প্রস্তাবের নথি এবং বৈঠকে কারা উপস্থিত ছিলেন এসব বিষয় জানতে চেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।
আরও পড়ুন:
এদিকে, সিআইডিকে তদন্তে সহযোগিতার শর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুই সপ্তাহের আইনি সুরক্ষা দিয়েছে কলকাতার হাইকোর্ট।
এদিকে, একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে তলব করেছে সিআইডি।





