যুদ্ধ বন্ধ ও নৌপথ খোলার সমঝোতা; বিশ্ববাজারে তেলের দরপতন অব্যাহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার পর আজ বৃহস্পতিবার সকালেও বিশ্ববাজারে তেলের দাম কমছে। গত রাতে দেশ দুটির মধ্যে এই সমঝোতা স্বাক্ষরিত হয়। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ বন্ধ এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে দুই দেশ একটি কাঠামো চুক্তিতে সম্মত হওয়ার খবর গত সপ্তাহান্তেই প্রকাশ্যে আসে। এরপর থেকে বুধবারের সামান্য উর্ধ্বগতি বাদে তেলের দাম ধারাবাহিকভাবে কমছে।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম নির্ধারণের মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম সপ্তাহের শুরুতে ছিল ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৮০ ডলার। বর্তমানে তা প্রায় ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৮০ ডলারে লেনদেন হচ্ছে।

এএম