এসময় ইরানের বিষয়ে প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সীমিত করার পক্ষে ভোট দেয়া রিপাবলিকান সিনেটর র্যান্ড পল এবং বিল ক্যাসিডি এবার তাদের পক্ষ পরিবর্তন করেন। পল প্রস্তাবটি উত্থাপনের বিপক্ষে ভোট দেন এবং ক্যাসিডি বিপক্ষে ভোট দেন।
এছাড়া রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স এবং লিসা মুরকোস্কি আবারও প্রস্তাবটির পক্ষে ভোট দেন। অন্যদিকে ডেমোক্র্যাটিক সিনেটর জন ফেটারম্যান আবারও এর বিপক্ষে ভোট দেন। চূড়ান্ত ভোটের ফলাফল ছিল ৫০-৪৭। আর এই ভোটকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, এই ভোট ইরানকে সতর্ক করে দিয়েছে।





