ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর তিন বছরের শিশু জীবিত উদ্ধার

তিন বছরের জীবিত শিশু উদ্ধার
তিন বছরের জীবিত শিশু উদ্ধার | ছবি: সংগৃহীত
0

ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্পের ছয় দিন পর এবার ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছর বয়সী এক শিশুকে। গতকাল (মঙ্গলবার, ৩০ জুন) জর্ডানের এক উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে বলে স্থানীয় কর্তৃপক্ষ।

জানা যায়, লা গুয়াইরা রাজ্যে ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় উল্লাসে ফেটে পড়েন উদ্ধারকারীদের দল। শিশুটির উদ্ধারকে আশার মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

গত সপ্তাহের ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ১০হাজারের বেশি মানুষ। তবে নিখোঁজ রয়েছেন আরও হাজার হাজার বাসিন্দা। তাদের উদ্ধারে অব্যাহত রয়েছে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা।

এদিকে নাসার স্যাটেলাইট তথ্যের প্রাথমিক মূল্যায়ন অনুসারে, ভয়াবহ এ ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেআর