সিরিয়ার রাজধানীতে ক্যাফেতে বিস্ফোরণ; নিহত ৪, আহত অন্তত ১০

মানচিত্রে সিরিয়ার রাজধানী দামেস্ক
মানচিত্রে সিরিয়ার রাজধানী দামেস্ক | ছবি: সংগৃহীত
0

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি জনাকীর্ণ ক্যাফেতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) দামেস্কের ব্যস্ত বাণিজ্যিক এলাকা আল-মারজাহ ডিস্ট্রিক্টের আল-নাসের স্ট্রিটের একটি ক্যাফেতে এই বিস্ফোরণ ঘটে। এলাকাটি হেজাজ রেলওয়ে স্টেশন ও আল-মারজাহ স্কয়ারের খুব কাছে এবং পাশেই দেশটির বিচারিক আদালত (প্যালেস অফ জাস্টিস) অবস্থিত। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। ক্যাফেটির ভেতরে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ২০১১ সালে যুদ্ধ শুরু হওয়ার পর দামেস্কে এ ধরনের বিস্ফোরণ সাধারণ ঘটনা হলেও সাম্প্রতিক বছরগুলোতে তা অনেকটাই কমে এসেছিল।

এএম