আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের প্রচারণা

আন্তর্জাতিক অপরাধ আদালত
আন্তর্জাতিক অপরাধ আদালত | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের হুমকির অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসিকে অকার্যকর করার প্রচারণায় নেমেছে ট্রাম্প প্রশাসন।

সেই লক্ষ্যে গতকাল (সোমবার, ১৪ জুলাই) প্রচারণায় নেমেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এছাড়া আইসিসির বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও'র মতামত নিবন্ধ প্রকাশিত হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালে।

এতে বলা হয়, আইসিসি প্রাথমিকভাবে কেবল গুরুতর অপরাধের বিচার করার জন্য গঠিত হয়েছিল। তবে এটি ক্রমেই উগ্র ও চরমপন্থীতে পরিণত হয়েছে। পাশাপাশি ট্রাম্প প্রশাসন আইসিসিকে মার্কিন কর্মীদের আর হুমকি দিতে দিবে না বলেও জানান মার্কো রুবিও। উদ্ভূত এ পরিস্থিতিতে আদালত কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছেন আইসিসির মুখপাত্র ওরিয়ান মেইলেট।

যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য ২০০২ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালত।

জেআর