
চুক্তি না হলে বোমাবর্ষণ চলবে, দাবি ট্রাম্পের; ইরান ইস্যুতে ‘বড় ঐকমত্য’
ইরান ইস্যুতে আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালিয়ে যাবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, দুই দেশের মধ্যে ‘বড় ধরনের ঐকমত্য’ তৈরি হয়েছে এবং একটি চুক্তির ‘গুরুতর সম্ভাবনা’ রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘শত্রু নয়’ এমন দেশের জন্য হরমুজ প্রনালি নিয়ে ইরানের নির্দেশনা
হরমুজ প্রণালি দিয়ে ‘শত্রু নয়’ এমন দেশগুলোর যাতায়াতের জন্য ‘ইরানের সঙ্গে সমন্বয়’ করে চলার নির্দেশনা দিয়েছে তেহরান। আজ (সোমবার, ২৩ মার্চ) ইরানের উচ্চ-পর্যায়ের নিরাপত্তা সংস্থার প্রতিরক্ষা পরিষদ এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ট্রাম্পের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, ‘পিছু হটেছেন’ মার্কিন প্রেসিডেন্ট: ইরানি সংবাদমাধ্যম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার দাবি করলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানি সংবাদমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় জ্বালানি তেলের দাম একলাফে কমলো ১৩%
ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ধস নেমেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১৭ ডলার বা প্রায় ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে।

ট্রাম্প পিছু হটেছেন!—ইরানি দূতাবাসের প্রতিক্রিয়া
ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিত করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের বার্তার প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তানের কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ ইস্যুতে স্টারমার-ট্রাম্পের ফোনালাপ
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (রোববার, ২২ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় ফোনে কথা বলেছেন। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানিয়েছেন: ‘উভয় নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বিশেষ করে বিশ্বব্যাপী জাহাজ চলাচল পুনরায় শুরু করার জন্য হরমুজ প্রণালি খুলে দেয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।’

ডিয়েগো গার্সিয়ায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
চাগোস দ্বীপপুঞ্জে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে।ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএনের তথ্যের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে ইরানের এ হামলা ব্যর্থ হয়েছে।

সামরিক প্রহরায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ‘টেকসই উপায়’ নয়: জাতিসংঘের এজেন্সি
হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকারগুলোকে সামরিক প্রহরায় চলাচল করানো নিরাপত্তার নিশ্চয়তা দেয় না এবং এটি ‘টেকসই’ কৌশলও নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার প্রধান।

ট্রাম্পের মন্তব্যের পর সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের
‘বেইজিং যদি হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সহায়তা না করে, তাহলে চীনের প্রেসিডেন্টের সঙ্গে নির্ধারিত বৈঠক পিছিয়ে যেতে পারে।’—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা এমন মন্তব্যের পর অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চীন।

ইরানের খারগ দ্বীপে মার্কিন হামলা; বিশ্ববাজারে তেলের দাম বাড়ার নিয়ে শঙ্কা
হরমুজ প্রণালি ছাড়াও ইরান যুদ্ধের স্পটলাইট হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের জ্বালানি খাত। এবার ইরানের ৯০ শতাংশ তেল রপ্তানির টার্মিনাল খ্যাত খারগ দ্বীপে মার্কিন সেনাদের হামলায় ওয়াশিংটন-তেহরান উত্তেজনা আরও বাড়লো। এতে জ্বালানি বাজারের অস্থিরতা কমাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাগুলো ব্যর্থ হওয়ার পাশাপাশি বিশ্ববাজারে তেলের দর আরও বাড়ার শঙ্কা বিশ্লেষকদের।

ইরান ইস্যুতে ট্রাম্পের হুঁশিয়ারি, মোজতবা খামেনিকে হত্যার হুমকি নেতানিয়াহুর
ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনসহ সব লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের কাছে এখনও সীমাহীন গোলাবারুদ এবং প্রচুর সময় আছে বলেও মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকেও হত্যার হুমকি দিলেন নেতানিয়াহু। আর শহিদদের রক্তের প্রতিশোধ নেয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মোজতবা খামেনিও।

মধ্যপ্রাচ্য সংঘাত: দেশে ফিরেছেন দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু
মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে গত ২৭ ফেব্রুয়ারি থেকে দীর্ঘ ১২ দিন ধরে দোহায় আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২ জন ক্রু মাস্কট হয়ে গতকাল (মঙ্গলবার, ১০ মার্চ) রাতে ঢাকায় পৌঁছেছেন।