ট্রাম্পের ছবি সংবলিত ১ ডলার মূল্যের স্মারক মুদ্রা চালু করবে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ছবি সংবলিত ১ ডলার মূল্যের মুদ্রা
ট্রাম্পের ছবি সংবলিত ১ ডলার মূল্যের মুদ্রা | ছবি : সংগৃহীত
0

স্বাধীনতার আড়াইশো বছর উদযাপনের অংশ হিসেবে এবার ট্রাম্পের ছবি সংবলিত ১ ডলার মূল্যের স্মারক মুদ্রা চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।

স্মারক মুদ্রার নকশার একদিকে খোদাই করা ট্রাম্পের ছবির পাশে লেখা আছে ‘লিবার্টি’, ‘ইন গড উই ট্রাস্ট’ এবং ‘১৭৭৬-২০২৬’। অন্যপিঠে রয়েছে প্রেসিডেন্টের সীলমোহর থেকে নেয়া বল্ড ঈগলের ছবি।

স্মারক মুদ্রার এ নকশাটি মূলত গেল বছরের অক্টোবরে প্রকাশিত একটি খসড়ার সংশোধিত রূপ। নিজের নামে মুদ্রা দেখে ট্রাম্প নিজেকে সম্মানিত বোধ করছেন।

আরও পড়ুন:

বিশ্লেষকরা নকশাটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ১৮৬৬ সালের একটি মার্কিন আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মুদ্রায় কোনো জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহার করা নিষেধ।

এফএস