এদিকে অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলো জানায়, রোববারে (২০ জুলাই) আরও হামলা চালিয়েছে ইরান। মার্কিন সেনাদের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে তাদের তৃতীয় সেনাসদস্যের মৃত্যুর খবরও নিশ্চিত করে।
তারা জানায়, শনিবার (১৯ জুলাই) উত্তর ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়। এ ড্রোন থেকে অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় বা বিস্ফোরণ ঘটানোর সময় ওই সেনাসদস্য নিহত হন।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এক মাস আগে স্বাক্ষরিত যুদ্ধবিরতির চুক্তি থেকে সরে এসে ফের হামলা জোরদার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। এটা দু’দেশের মধ্যে সর্বোচ্চ শত্রুতা ফেরানোর ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।





