যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩, আহত ৫

গুলি হামলার প্রতীকী ছবি
গুলি হামলার প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

যুক্তরাষ্ট্রের সিয়াটলে ফুড ফেস্টিভালে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ শিশুসহ আরও ৪ জন। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সিয়াটল সেন্টারে আয়োজিত ফুড ফেস্টিভাল উৎসবের সময় অতর্কিত গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ। এসময় দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন উপস্থিত মানুষ। পরে ঘটনাস্থল জড়িত সন্দেহে সন্দেহভাজন ১ জনকে আটক করে সিয়াটল পুলিশ।

এছাড়াও, বন্দুক হামলার ঘটনায় জড়িত আরও ১ জনের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। সিয়াটল সেন্টারে প্রতিবছর 'বাইট অফ সিয়াটল' নামে জমজমাট খাবারের উৎসব আয়োজন করা হয়। যেখানে অংশ নেন হাজার হাজার মানুষ।

ইএ