লন্ডনে প্রথমবার উদযাপিত হলো ‘ডিএমসি ডে’

আন্তর্জাতিক 'ডিএমসি ডে'
আন্তর্জাতিক 'ডিএমসি ডে' | ছবি: সংগৃহীত
0

ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো লন্ডনে উদযাপন হয়েছে আন্তর্জাতিক 'ডিএমসি ডে’। দুই দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনের আয়োজক ছিলো ডিএমসি ক্লাব- ইউকে।

অ্যালমনাই সদস্য ও তাদের পরিবারের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় লন্ডনের সিটি প্যাভিলিয়ন। তাদের আনন্দের মাত্রা বাড়িয়ে দেয় নগরবাউল জেমসের কনসার্ট।

এছাড়াও, অনুষ্ঠানের দ্বিতীয় দিন বিখ্যাত টেমস নদীতে আয়োজন করা হয় রিভার ক্রুজ। দুই দিনের এ আয়োজন বিশ্বের বিভিন্ন দেশে থাকা ঢামেকের সাবেক শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব ও ঐতিহ্যের বন্ধনকে আরও দৃঢ় করবে বলেও মনে করছেন অংশগ্রহণকারীরা।

জেআর