এরপরই কারখানার আশপাশের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে দেড়শ জনের বেশি বাসিন্দাকে। ঘটনাস্থলে দমকল বাহিনীর ৩০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারখানার বিভিন্ন অংশ থেকে বের হচ্ছে ধোয়া ও স্ফুলঙ্গি।
ইতাকুয়াকুয়েসেতুবা রাসায়নিক কারখানাটিতে বিভিন্ন দাহ্য পদার্থ ও পলিয়েস্টার প্রস্তুত করা হতো। আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।





