আহত ভ্লাদিমির তাকাচুক ‘উরালদ্রোনজাভোদ’ নামের প্রতিষ্ঠানটির প্রধান। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে জরুরি বিভাগের একজন কর্মকর্তা জানান, ‘তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকেরা তার জীবন বাঁচানোর চেষ্টা করছেন।’
বিস্ফোরণটি ঠিক কীভাবে ঘটেছে এবং এর পেছনে কারা রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কর্তৃপক্ষ এখনো প্রকাশ্যে এই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেনি।
উরালদ্রোনজাভোদ চালকবিহীন আকাশযান তৈরি ও উন্নয়নের কাজ করে থাকে। এদের তৈরি ‘উপির’ নামের ফার্স্ট-পারসন-ভিউ (এফপিভি) ড্রোনটি বিশেষভাবে পরিচিত। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভ প্রায়ই রুশ সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। তবে বুধবারের এই বিস্ফোরণের সঙ্গে ইউক্রেনের সংশ্লিষ্টতার বিষয়ে কোনো তথ্য এখনো মেলেনি।





