কঙ্গোয় ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা প্রাদুর্ভাব

ইবোলা থেকে মুক্তি পাওয়ার জন্য ওষুধ দেয়া হচ্ছে
ইবোলা থেকে মুক্তি পাওয়ার জন্য ওষুধ দেয়া হচ্ছে | ছবি: সংগৃহীত
0

অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে কঙ্গোর ইবোলা প্রাদুর্ভাব। রেকর্ড গতিতে ছড়িয়ে পড়া এ প্রাদুর্ভাবকে দেশটির ইতিহাসের অন্যতম প্রাণঘাতী ইবোলা সংকট হিসেবে আশঙ্কা করা হচ্ছে।

এ সপ্তাহে কঙ্গোর ইবোলা প্রাদুর্ভাব সবচেয়ে বড় আকার ধারণ করেছে। যা ২০১৮-২০২০ সালের প্রাদুর্ভাবকে ছাড়িয়ে গেছে। দেশটির যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, এ সপ্তাহেই মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৫৬ জনে।

এ পর্যন্ত ৫ হাজার ৫১৫ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এটিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাবের ঘটনা বলা হচ্ছে। ২০১৪-১৬ সালের পশ্চিম আফ্রিকায় এর চেয়ে বড় মহামারী দেখা দেয়।

যেখানে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওন জুড়ে ২৮ হাজার ছয়শো ১৬ জন আক্রান্ত হন। ইবোলা রোগ একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ।

এতে মানুষের জ্বর, শরীর ব্যথা, বমি এবং ডায়রিয়া শুরু হয়। আক্রান্ত ব্যক্তির শরীতের তরল, দূষিত পদার্থ বা রোগে আক্রান্ত মৃত ব্যক্তির সরাসরি সংস্পর্শের মাধ্যমে ভাইরাস ছড়ায়।

১৯৭৬ সালে শনাক্তের পর থেকে কঙ্গোতে এটি ১৭তম প্রাদুর্ভাব। ভয়াবহ এ প্রাদুর্ভাব মোকাবেলায় বিশ্বব্যাপী পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পোপ লিও।

জেআর