ইসলামী জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্রবিন্দু ইরাকে ভিন্ন আমেজে পালিত হলো ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা। বাগদাদের মসজিদে মসজিদে খতমে কুরআন, নাত, ইসলামী প্ল্যাকার্ডসহ র্যালির আয়োজন করা হয়।
ইয়েমেনের রাজধানী সানায় বিশাল সমাবেশে জড়ো হন লাখো মুসল্লি। বর্ণিল আলো ও আতশবাজিতে ফুটে উঠে সানা শহর। সোমালিয়ায় আয়োজন করা হয় বিশাল সমাবেশের। পরে উট কোরবানির মাধ্যমে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালিত হয় ঈদে মিলাদুন্নবী।
এছাড়া, তিউনিসায় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী।





