মেরামত চলার সময় চীনের ডকইয়ার্ডে জাহাজে আগুন, নিহত অন্তত ২০

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং জাহাজটিতে আটকে থাকা লোকজনকে উদ্ধারের আহ্বান
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং জাহাজটিতে আটকে থাকা লোকজনকে উদ্ধারের আহ্বান | ছবি: বিবিসি
0

চীনের পূর্বাঞ্চলীয় বন্দর নগরী ছিংদাওয়ের একটি ডকইয়ার্ডে নোঙর করা বিদেশি পতাকাবাহী জাহাজে অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

জাহাজটিতে মোট ৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসাধীন পাঁচজনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

স্থানীয় সময় সকাল সোয়া ১১টার দিকে ডকইয়ার্ডে মেরামতকাজ চলার সময় জাহাজটিতে আগুন ধরে যায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রিমিয়ার লি ছিয়াং আটকে পড়াদের দ্রুত উদ্ধারের পাশাপাশি যেকোনো সম্ভাব্য ঝুঁকি এড়ানোর ওপর জোর দেন।

জাহাজ চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, ১৯০ মিটার দীর্ঘ ওশান মেলোডি নামের লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি গত ৩১ আগস্ট ছিংদাও বন্দরে পৌঁছেছিল। এর আগে গত মাসেও দেশটির ফুজিয়ান প্রদেশের একটি শিপইয়ার্ডে বিস্ফোরণে একজন উদ্ধারকর্মী নিহত ও ১২ জন আহত হয়েছিলেন।

এএম