দরপতনের পরও ১০০ ডলারে অবস্থান করছে জ্বালানি তেল, অস্থির বিশ্ববাজার

অপরিশোধিত তেলের মজুতের কাছে চলছে একটি পাম্প জ্যাক
অপরিশোধিত তেলের মজুতের কাছে চলছে একটি পাম্প জ্যাক | ছবি: রয়টার্স
0

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সামান্য হ্রাস পেলেও সপ্তাহান্তের শুরুতেই প্রতি ব্যারেলের দর ১০০ ডলারের ওপরে বহাল রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) জিএমটি ভোর ৫টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম ২ দশমিক ০১ ডলার কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৬২ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৩৮ ডলার কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ১০ ডলারে লেনদেন হচ্ছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বৈশ্বিক অনিশ্চয়তার কারণে উভয় মানদণ্ডের দামই ৬ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছিল।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকার ও নৌযান লক্ষ্য করে পাল্টাপাল্টি সামরিক হামলা জোরদার হওয়ার পর থেকে অত্যন্ত সংবেদনশীল এই নৌপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। সংঘাত অব্যাহত থাকায় এবং সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার ঝুঁকিতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা বহাল রয়েছে।

এএম