ভারতের নয়ডায় স্লিপার বাসে আগুন, নিহত ৯

স্লিপার বাসে আগুন
স্লিপার বাসে আগুন | ছবি: সংগৃহীত
0

ভারতের উত্তর প্রদেশে একটি পর্যটকবাহী স্লিপার বাসে আগুন লেগে নিহত হয়েছেন অন্তত ৯ জন। আহত হয়েছেন আরও অনেকে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) ভোরে গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর বাসের ভেতরে শুরু হয় বিশৃঙ্খলা। আতঙ্কে প্রাণ বাঁচাতে বাসের জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে আসেন অনেক যাত্রী।

শীতাতপ নিয়ন্ত্রিত এ স্লিপার বাসটিতে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। বাসটি দিল্লি থেকে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য বলছে, বাসে ৩৫ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

জেআর