সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল চেক প্রজাতন্ত্র

চেক প্রজাতন্ত্রে বিক্ষোভ
চেক প্রজাতন্ত্রে বিক্ষোভ | ছবি: সংগৃহীত
0

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র। রাজধানী প্রাগে দেশটির নাগরিক সংগঠনে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ।

চেক রাষ্ট্র প্রতিষ্ঠা দিবস এবং আসন্ন সিনেট নির্বাচনের আগে বিশাল এই সমাবেশে পতাকা ও প্ল্যাকার্ড হাতে জড়ো হয় বিক্ষোভকারীরা।

দেশের রাজনৈতিক গতিপথ ও ইউরোপবিরোধী প্রবণতা নিয়ে উদ্বেগ জানান তারা। এছাড়া, চেক প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিশ ও তার সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন আন্দোলনকারীরা।

শহরের ওল্ড টাউন স্কোয়ারে সমাবেশটি দেড় ঘণ্টা স্থায়ী হলেও, চারপাশের সমস্ত পথ খোলা ছিল। তাদের পরবর্তী বিক্ষোভ ১৭ নভেম্বর।

এফএস