ছিনতাই আতঙ্কে মাঝ আকাশে ১৭ হাজার ফুট নিচে নামলো ফ্লাইদুবাই

ফ্লাইদুবাই
ফ্লাইদুবাই | ছবি: সংগৃহীত
0

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইট ছিনতাই আতঙ্কে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। মাত্র ২ মিনিটের ব্যবধানে বিমানটি মাঝ আকাশ থেকে ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে যায়।

এমন অবস্থায় ফ্লাইটটি সৌদি আরবের তুবাক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, প্রথমে সাধারণ জরুরি সংকেত পাঠানোর কয়েক মিনিট পরই সম্ভাব্য বেআইনি হস্তক্ষেপের ইঙ্গিত দিয়ে আরেকটি জরুরি সংকেত পাঠানো হয়।

এ সময় একটি ইসরাইলি যুদ্ধবিমানও পাঠানো হয় বিমানটির সুরক্ষায়। পরে এক ইসরাইলি কর্মকর্তা নিশ্চিত করেন, বিমানের পাইলটদের মধ্যে বিবাদের কারণে জরুরি অবতরণ করা হয়েছে।

যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ফ্লাইদুবাই কর্তৃপক্ষ। বিমানটিতে ১৮০ আরোহী ছিলেন।

জেআর