রাশিয়া পরমাণু হুমকি বন্ধ করুক, আহ্বান ন্যাটো মহাসচিবের

ন্যাটো প্রধান মার্ক রুটে
ন্যাটো প্রধান মার্ক রুটে | ছবি: সংগৃহীত
0

ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট এবং রাশিয়ার উচিত পরমাণু হুমকি বন্ধ করা। কালিনিনগ্রাদ ছিটমহল নিয়ে ন্যাটোর প্রতি রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তার জবাবে গত বুধবার এসব কথা বলেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পরিস্থিতি সামাল দেয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি এই পরিস্থিতি মোকাবেলার সবচেয়ে ভালো উপায় হলো ন্যাটোর পক্ষ থেকে শান্ত থাকা। আমরা কিছুটা শান্ত থাকতে পারি, তবে একই সঙ্গে নিশ্চিত করতে হবে যেন আমরা আমাদের নিয়মিত কাজগুলো চালিয়ে যাই।’

এএম