উপকূল থেকে দূরে মার্কিন বাহিনীর অবস্থান, ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বাড়াচ্ছে ইরান

0

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত হানার সক্ষমতা বা পাল্লা (রেঞ্জ) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। ইরানি উপকূল থেকে মার্কিন সামরিক বাহিনী দূরে অবস্থান করায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বরাত দিয়ে দ্য ডন এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া। তিনি জানান, যুদ্ধের পর মার্কিন সামরিক বাহিনী বর্তমানে ইরানি উপকূল থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬২১ মাইল) দূরে অবস্থান করছে। উদ্ভূত পরিস্থিতিতে ইরানকে তাদের প্রতিরোধব্যবস্থা পুনর্মূল্যায়ন করতে হচ্ছে।

সেনা মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ‘এই যুদ্ধের অভিজ্ঞতায় আমরা নিশ্চিত হয়েছি যে আমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো একেবারেই অপরিহার্য। বর্তমানে আমরা সে লক্ষ্যেই কাজ শুরু করেছি।’

এএম