নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

দুর্ঘটনাগ্রস্ত বিমান
দুর্ঘটনাগ্রস্ত বিমান | ছবি: সংগৃহীত
0

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ যাত্রী ও ৭ ক্রু সদস্য রয়েছেন।

গতকাল (সোমাবার, ৫ অক্টোবর) নাইজেরিয়ার ওন্দোর রাজ্যের একটি উপকূলীয় শহরে বিমানটি বিধ্বস্ত হয়। পরে খবর হয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল।

আরও পড়ুন:

এটিআর ফোরটি টু মডেলের বিমানটি বেনিন থেকে লাগোসের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ ঘটনায় শোক ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নাইজেরিয়ার প্রধানমন্ত্রী বোলা টিনুবু। নিহতদের স্মরণে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেন তিনি।

এসএইচ