হারিকেন সাইমন ও র‌্যাচেল ঝড়ে মেক্সিকোতে নিহত ২, নিখোঁজ ১০

হারিকেন সাইমনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি
হারিকেন সাইমনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি | ছবি: সংগৃহীত
0

পশ্চিম মেক্সিকোতে হারিকেন সাইমন ও গ্রীষ্মমণ্ডলীয় ঝড় র‌্যাচেলের জোড়া প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাত ও বন্যায় ৩ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ অন্তত ১০ জন। অনেক স্থানে ঘরে পানি ঢুকে পড়ায় বিপাকে জনজীবন। দুর্যোগ পরিস্থিতির আরও অবনতি শঙ্কা করছে আবহাওয়া দপ্তর।

মার্কিন সাইক্লোন সেন্টার বলছে, ঘণ্টায় প্রায় ১৫৫ কিলোমিটার বেগে মেক্সিকোর পশ্চিম উপকূলের দিকে ধেয়ে আসছে হ্যারিকেন সাইমন। স্থানীয় সময় বৃহস্পতিবার কিংবা শুক্রবার নাগাদ এটি স্থলভাগে আঘাত হানতে পারে।

তবে আঘাত হানার আগে দুর্যোগটি গতি হারিয়ে ক্যাটাগরি চার মাত্রা থেকে ক্যাটাগরি দুই মাত্রায় নেমে এসেছে। এদিকে, ক্ষতির শঙ্কায় পশ্চিম মেক্সিকোতে জারি রয়েছে হারিকেন সতর্কতা । উপকূলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে কর্তৃপক্ষ।

এএইচ