গতকাল (সোমবার, ১২অক্টোবর) থেকে আজ পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় রাঙামাটি পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার ও আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন; শহরের ওয়াপদা কলোনীর মোহাম্মদ আলী(৫৪), রিজার্ভ বাজার পাথর ঘাটারব মো. সজিব (২৩), চম্পকনগর বাঙ্গালী পাড়ার মো. ইউনুস (৩৫), আলমগীর (৩১) ও মিরাজ (৩৪) এবং ট্রাইবেল আদাম থেকে প্রসেনজিৎ চাকমাকে (২৪) বেসামাল অবস্থায় রাস্তায় জনবিরক্তি কার্য করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া শহরের পুরাতন হাসপাতাল এলাকার যোগেন্দ্র বড়য়া (২১) ও ইয়াসিন হোসেন (২০) এবং স্বর্ণটিলা এলাকার অন্তিক দেকে (২৪) মাদকসেবন সন্দেহে জড়িত থাকায় আটক করা হয়। পরে আটককৃতদের কিশোরদের সংশোধনের জন্য অনুরোধ করায় ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে মুচলেকা নিয়ে তাদের পিতা-মাতার জিম্মায় প্রদান করা হয়।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম বিশেষ এ অভিযান পরিচালনা করেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জসীম উদ্দীন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক আদালতে সোর্পদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’





