থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের তৃতীয় দিনে গ্লোবাল পলিসি এজেন্ডা প্রেস ব্রিফিংয়ে এমন কথায় জানিয়েছেন আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।
ক্রিস্টালিনা জর্জিয়েভা জানান, বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এসব চ্যালেঞ্জ মোকাবিলা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।
তিনি বলেন, ‘করোনা মহামারি পরবর্তী মধ্যপ্রাচ্য উত্তেজনায় বড় সংকটে বিশ্ব অর্থনীতি। উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি নতুন সংকট তৈরি করেছে জ্বালানি অনিশ্চয়তা। ফলে অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আগেই রাজস্ব আয় বাড়ানো, সরকারি ব্যয় যৌক্তিক পর্যায়ে আনা এবং আর্থিক ব্যবস্থাপনায় সংস্কারের ওপর জোর দিতে হবে।’
একই সঙ্গে জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধির চাপে থাকা জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সুনির্দিষ্ট ও সাময়িক সহায়তা দেয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।





