অন্তত দুটি তেল কারখানায় আগুন লেগে যায় রোববারের হামলার ফলে। একইদিন রাশিয়ার ছোঁড়া দেড়শোর বেশি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
এদিন ইউক্রেনের বিভিন্ন পরিবহণ অবকাঠামো, সামরিক রসদের মজুত, অস্ত্রভাণ্ডার, কারখানা ইত্যাদি লক্ষ্য করে হামলা চালায় রুশ সেনাবাহিনীও। ইউক্রেনে যুদ্ধ ইস্যুতে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আগামী মাসে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, খবর ওয়াল স্ট্রিট জার্নালের।
রাশিয়াকে আলোচনার টেবিলে রাখতে দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।





