মূলত হন্ডুরাস থেকে আসা শত শত অভিবাসী দক্ষিণ মেক্সিকো দিয়ে প্রবেশের চেষ্টা করছে। তাদের এই দলে শিশুসহ নারীরাও ছিলো।
এ সময় তারা অভিবাসীদের ট্রানজিট ও কাজের সুযোগের অনুমতি দেয়ার জন্য সরাসরি মেক্সিকোর প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন জানিয়েছেন।
তবে সাময়িকভাবে তাদের আশ্রয় দেয়ায় মেক্সিকো সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।





