উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়, ক্ষতিগ্রস্ত ৫ গাড়ি

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ি
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ি | ছবি: সংগৃহীত
0

দুর্ঘটনার কবলে ভারতের কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীর গাড়িবহর। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে রাহুল গান্ধীর কনভয়ের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনায় আহত হন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহরের পাঁচটি গাড়ি। তবে নিরাপদে রয়েছেন রাহুল গান্ধী।

পুলিশ জানায়, লখনউ থেকে ১০০ কিলোমিটার দূরে হালিয়াপুরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কংগ্রেসের দলীয় কর্মী ও নিরাপত্তাকর্মী রয়েছেন।

দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অ্যাম্বুলেন্সটি রাস্তার ডানদিকের দ্রুতগতির লেনে ঢুকে পড়লে অন্য গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। মানহানির মামলায় আদালতে হাজিরা দিতে উত্তর প্রদেশের সুলতানপুরে যাচ্ছিলেন রাহুল গান্ধী।

এএইচ