সার্বিয়ার সাধারণ নির্বাচনে ‘স্টুডেন্ট লিস্ট’র জয়

স্টুডেন্ট লিস্ট’র জয়ে সমর্থকদের উচ্ছ্বাস
স্টুডেন্ট লিস্ট’র জয়ে সমর্থকদের উচ্ছ্বাস | ছবি: সংগৃহীত
0

সার্বিয়ার সাধারণ নির্বাচনে জয় পেয়েছে শিক্ষার্থী আন্দোলন থেকে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল স্টুডেন্ট লিস্ট। এরইমধ্যে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন দেশটির সদ্য বিদায়ী প্রেসিডেন্ট আলেকজান্দার ভুচিচ।

পূর্ণাঙ্গ ফল প্রকাশ না পেলেও ভুচিচের অনুমান, ২৫০ আসনের পার্লামেন্টে ১৩৫ থেকে ১৪০টি সিট পাবে স্টুডেন্ট লিস্ট। আর ভুচিচের রাজনৈতিক দল সার্বিয়ান প্রগেসিভ পার্টি ঝুলিতে পুড়তে পারে ১০৫টি আসন। ভুচিচের পরাজয় ও স্টুডেন্ট লিস্টের জয়ের খবরে বেলগ্রেডের সড়কজুড়ে বাঁধভাঙ্গা উল্লাসে ফেটে পড়েন জেনজিরা।

আতশবাজি ফাটিয়ে নেচে গেয়ে বিজয় উদযাপন করেন তারা। ২০২৪ সালে সার্বিয়ার নোভি সাদ শহরে ট্রেনের ছাদ ধসে ১৬ জনের মৃত্যুর ঘটনায় ভুচিচ সরকারের দুর্নীতি ও অবহেলার অভিযোগে দুই বছর জেনজি আন্দোলনে উত্তাল ছিল সার্বিয়া। পরে ব্যাপক চাপের মুখে সেপ্টেম্বরে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন ভুচিচ।

এএইচ