যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৩

বিমান বিদ্ধস্ত
বিমান বিদ্ধস্ত | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ওরেগনে মধ্য আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন প্রাণ হারিয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে অঙ্গরাজ্যটির পোর্টল্যান্ড শহরে এই দুর্ঘটনাটি ঘটে।

বিমান বিধ্বস্তের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে রেসকিউ টিমের সদস্যরা। পরে পোর্টল্যান্ড থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ- পশ্চিমে অবস্থিত ম্যাকমিনভিলের একটি কৃষি জমি থেকে দুই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার শিকার রবিসন আর টুয়েন্টি টু মডেলের প্রাইভেট হেলিকপ্টারটিতে এক শিক্ষার্থীসহ দুইজন ছিলেন। আর এয়ারবাসের আরেক হেলিকপ্টারে একমাত্র আরোহী ছিলেন পাইলট। তবে ঠিক কী কারণে ঘটল এমন মর্মান্তিক ঘটনা তা এখনও অজানা। কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে মার্কিন অ্যাভিয়েশন বিভাগ।

অন্যদিকে, ইউরোপের দেশ বসনিয়া ও হার্জেগোভিনায় ইইউ'য়ের শান্তিরক্ষী মিশনে কর্মরত একটি ইতালি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৪ জন প্রাণ হারিয়েছেন। আহত আরও অন্তত ১১ জন।

জেআর