ইন্দোনেশিয়ায় ঈদুল ফিতরের দিন ঘোষণা

ঈদের চাঁদ
ঈদের চাঁদ | ছবি: সংগৃহীত
0

চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত না হওয়া সত্ত্বেও আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের দিন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইন্দোনেশিয়া।

এবছর কিছু দেশ আগামীকাল (শুক্রবার, ২০ মার্চ) থেকে ঈদ উদযাপন শুরু করলেও, অন্য দেশগুলো শনিবার উদযাপন করবে। ঈদ মূলত চন্দ্র ক্যালেন্ডার এবং বাঁকা চাঁদ দেখার ওপর নির্ভর করে।

আরও পড়ুন:

ইসলামি হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, রমজান হলো নবম মাস এবং চাঁদ দেখার ওপর ভিত্তি করে এটি ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। এর পরবর্তী মাস হলো শাওয়াল। শাওয়াল মাসের প্রথম দিনেই ঈদুল ফিতর উদযাপিত হয়।

এসএস