চীনে আতশবাজি কারখানা বিস্ফোরণে নিহত ২১

চীনে আতশবাজি কারখানা বিস্ফোরণ
চীনে আতশবাজি কারখানা বিস্ফোরণ | ছবি: সংগৃহীত
0

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ২১জন নিহত হয়েছেন। এছাড়াও, এ ঘটনায় আহত হয়েছেন ৬১ জন ।

গতকাল (সোমবার, ৪ মে) স্থানীয় সময় বিকেলে বিস্ফোরণে কেঁপে ওঠে হুয়াশেং কারখানা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনীর প্রায় ৫০০ সদস্য। এসময় ভেতরে আটকে থাকাদের উদ্ধারে ব্যবহার করা হয় রোবট।বিপদজ্জনক স্থান থেকে সরিয়ে আনা হয় কর্মীদের।

এরই মধ্যে ঘটনার তদন্তে নেমেছে চীনা পুলিশ। উদ্ধার অভিযান চালানোর সময় কারাখানার ভেতর থেকে দুটি গানপাওডারের গুদাম পেয়েছে নিরাপত্তা কর্তৃপক্ষ।

এদিকে, সুষ্ঠ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং

জেআর