৭ দশকে প্রথমবার লোকসানে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা

জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা
জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা | ছবি: সংগৃহীত
0

৭০ বছরের মধ্যে প্রথমবারের মতো লোকসানের মুখ দেখলো জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা। বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রতিষ্ঠানটির বিনিয়োগ লাভজনক হয়নি।

২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত কোম্পানি পরিচালনায় ক্ষতি হয়েছে ২৬৮ কোটি ডলার। এখন এই ক্ষতি ও খরচ কমানোর জন্য বৈদ্যুতিক গাড়ি উৎপাদন লক্ষ্যমাত্রার কিছুটা বাতিল করছে।

এছাড়া উৎপাদন ব্যয় কমাতে কম দামে চীন থেকে যন্ত্রাংশ ক্রয় করবে। বিশাল এ লোকসানের জন্য মার্কিন নীতির পরিবর্তনকে দায়ী করছে হোন্ডা। যার মধ্যে অন্যতম বৈদ্যুতিক গাড়ি ক্রয়ে মার্কিন গ্রাহকদের কর ছাড় তুলে নেয়া এবং শুল্ক আরোপ।

এখন প্রতিষ্ঠানটির লক্ষ্য মোটরসাইকেল ব্যবসা, আর্থিক পরিষেবা এবং হাইব্রিড যানবাহন উৎপাদন বৃদ্ধির দিকে মনোযোগ দেয়া। ১৯৫৭ সালে প্রথম শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছিল জাপানের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা।

জেআর