দিল্লির হোটেলে আগুন: অবহেলার অভিযোগে রাঁধুনি গ্রেপ্তার

রাধুনী কেসাব নেগিকে গ্রেপ্তার
রাধুনী কেসাব নেগিকে গ্রেপ্তার | ছবি: সংগৃহীত
0

ভারতের দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর তিন দিন পর হোটেলের রাঁধুনি কেশব নেগিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ( শনিবার, ৬ জুন ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, (বুধবার, ৩ জুন) সকালে ফ্লারিশ ইন হোটেলে আগুন লাগে। এতে  ২১ জন অতিথি নিহত হন।  এদের মধ্যে ৯ জন ভারতীয় এবং ১২ জন বিদেশি নাগরিক ছিলেন। মিটার বন্ধ করায় আগুন লাগার পর হোটেলের ইলেক্ট্রিক দরজা খোলা যাচ্ছিলো না। এতে হোটেলের রুম থেকে বের হতে না পেরে দম বন্ধ হয়ে মারা যান অনেকে।

আরও পড়ুন

ঘটনার দিন হেটেলের শেফ এনডিভিকে জানায়, ইলেক্ট্রিক চুলা চালুর সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণে আগুন লেগে যায়। এরপরই বৈদ্যুতিক মিটারের সুইচ বন্ধ করে দেন তিনি। জীবন বাঁচাতে কালো-ঘন ধোঁয়ার মধ্য দিয়ে বের হয়ে যান শেফ।

জেআর