গাজীপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ; সাংবাদিকের ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুর সদর থানা
গাজীপুর সদর থানা | ছবি: সংগৃহীত
0

গাজীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সময় টিভির চিত্র সংবাদিকের ওপর হামলা করে ক্যামেরা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মহানগর যুবদলের আয়োজনে র‍্যালিতে অংশ নিতে একদিক থেকে নেতাকর্মী নিয়ে আসেন সদস্যসচিব মাহমুদ হাসান রাজু ও বিপরীত পাশ থেকে আসেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান রেজা।

মিছিল দু’টি শিব বাড়িতে এসে একত্রিত হলে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে।

আরও পড়ুন:

এসময় ভিডিও ধারণ করছিলেন সময় টিভির চিত্র সাংবাদিক মো. আরিফ। মুহূর্তেই তার ওপর হামলা করে ক্যামেরা ছিনিয়ে নেয় যুবদলের কর্মীরা।

পরে ক্যামেরা ফেরত দিলেও তাতে মেমোরি পাওয়া যায়নি। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে গাজীপুরের সাংবাদিক সমাজ।

এসএস