আনাক ক্রাকাতোয়ার অগ্ন্যুৎপাতে বিপর্যস্ত ইন্দোনেশিয়া, বন্ধ ৮ বিমানবন্দর

অগ্ন্যুৎপাত
অগ্ন্যুৎপাত | ছবি: সংগৃহীত
0

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে ছড়িয়ে পড়া ছাই ও ধোঁয়ায় বন্ধ হয়ে গেছে ৮টি বিমানবন্দর। বাতিল ও বিলম্বিত হয়েছে ২ হাজার তিনশোর বেশি ফ্লাইট। আটকা পড়েছেন আড়াই হাজারের বেশি যাত্রী।

জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত আগ্নেয়গিরিটিতে গেল শুক্রবার থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। যা থেকে লাভার ফোয়ারা বের হয়ে রাজধানী ও লাম্পুং প্রদেশে ছড়িয়ে পড়েছে ছাই।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্ধরের কার্যক্রম। বেশকিছু অঞ্চলে আগামী তিনদিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

জেআর