চীনের ঐতিহাসিক ‘লং মার্চ’ বিজয়ের ৯০তম বার্ষিকী উদযাপন

‘লং মার্চ’ উদযাপন অনুষ্ঠান
‘লং মার্চ’ উদযাপন অনুষ্ঠান | ছবি: সংগৃহীত
0

কুওমিনতা বাহিনীর ঘেরাও-আক্রমণ থেকে বাঁচতে চীনা রেড আর্মির বীরত্বগাথা অনেকেরই জানা। চীনের গৃহযুদ্ধে জাতীয়তাবাদী বাহিনীর হাত থেকে বাঁচতে অভিনব সব কৌশল নেয় রেড আর্মি। যার মধ্যে রয়েছে ছদ্মবেশ ধরা, ঝটিকা আক্রমণ, নানা রকম গেরিলা যুদ্ধ কৌশল। এবার তাদের সেই ঐতিহাসিক ‘লং মার্চ’ বিজয়ের ৯০তম বার্ষিকী উপলক্ষে টেলিভিশনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচার করেছে চায়না মিডিয়া গ্রুপ।

চীনের কমিউনিস্ট পার্টির রেড আর্মির ঐতিহাসিক ‘লং মার্চ’ বিজয়ের ৯০তম বার্ষিকী উপলক্ষে টেলিভিশনে একটি জমকালো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচার করেছে চায়না মিডিয়া গ্রুপ। ‘ওড টু দ্য লং মার্চ’ শিরোনামে অনুষ্ঠানটি চায়না মিডিয়া গ্রুপের বিভিন্ন প্ল্যাটফর্ম ও টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হয়। পাঁচ পর্বের বিশেষ অনুষ্ঠানটিতে ১৯৩৪ থেকে ১৯৩৬ সালের মধ্যে রেড আর্মির সাড়ে ১২ হাজার কিলোমিটারের ঐতিহাসিক ও দুর্গম যাত্রার বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত ফুটিয়ে তোলা হয়।

আয়োজনে গান, নৃত্য, নাটক এবং ঐতিহ্যবাহী লোকশিল্পের মেলবন্ধনে রেড আর্মির ত্যাগ, কষ্ট এবং বীরত্বগাথা তুলে ধরা হয়। এতে আধুনিক সামরিক বাহিনীর গার্ড অফ অনার এবং রেড আর্মির পোশাক পরিহিত অভিনেতারা একসঙ্গে পারফর্ম করেন।

এছাড়াও, ৯০তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ একটি বিশেষ রাষ্ট্রীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দীর্ঘ পদযাত্রায় শহীদ বীরদের স্মরণে গভীর শ্রদ্ধা জানান।

চীনের গৃহযুদ্ধ চলার সময় ১৯৩৪ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন রেড আর্মি দেশের সবচেয়ে দুর্গম ভূখণ্ড পাড়ি দিয়ে এক মহাকাব্যিক সামরিক কৌশল সম্পন্ন করেছিল। যা শত্রুর ঘেরাও কর্মসূচি ব্যর্থ করে দিয়েছিল।

জাতীয়তাবাদী কুওমিনতা বাহিনীর সর্বাত্মক ঘেরাও ও আক্রমণ থেকে বাঁচতে চীনা রেড আর্মি দক্ষিণ-পূর্ব চীন থেকে উত্তর-পশ্চিমের ইউনানের উদ্দেশ্যে এক বিশাল কৌশলগত যাত্রা শুরু করে। প্রায় সাড়ে ১২ হাজার কিলোমিটার দীর্ঘ এ প্রতিকূল যাত্রায় বিশাল সরকারি বাহিনীর মুখোমুখি না হয়ে তারা ছদ্মবেশ ধরে, ঝটিকা আক্রমণ এবং গেরিলা যুদ্ধ কৌশলের আশ্রয় নেয়।

এ অভিযানের মাধ্যমেই মাও সেতুং চীনা কমিউনিস্ট পার্টির মূল নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। রেড আর্মিকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করে পরবর্তী বিজয়ের ভিত্তি স্থাপন করেন।

জেআর