মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ইউরোপে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী

জ্বালানি তেলে পাম্প
জ্বালানি তেলে পাম্প | ছবি: এখন টিভি
0

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে, যেখানে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে ইতালিসহ ইউরোপের দেশগুলোতে।

ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় বিশ্ববাজারে দেখা দিচ্ছে অস্থিরতা ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। যার প্রভাব পড়তে শুরু করেছে ইতালিসহ ইউরোপ জুড়ে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেলের দাম তাৎক্ষণিক প্রভাব পড়ছে ইতালির খুচরা বাজারের পেট্রোল এবং ডিজেলের দামের ওপর। ফলে জ্বালানির দাম রেকর্ড বৃদ্ধি পেয়েছে, ডিজেল ১৬ শতাংশ এবং পেট্রোল ৬ দশমিক ৭ শতাংশ যা গত বছরের জুনের পর সর্বোচ্চ রেকর্ড।

আরও পড়ুন:

ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের নিরাপত্তা দীর্ঘকাল ধরে চ্যালেঞ্জের মুখে ছিল, তার ওপর নতুন এ সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমান পরিস্থিতিতে এরই মধ্যে ইতালির প্রধান তেল কোম্পানিগুলো লিটার প্রতি ৩ থেকে ৬ সেন্ট পর্যন্ত দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ইউরোপসহ বিশ্ববাসীকে আবার নতুন করে ভাবিয়ে তুলছে। বিশেষ করে অস্থির হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। যা দীর্ঘস্থায়ী হলে প্রভাব পড়বে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ওপর। এতে করে বিশ্ববাসীকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

জেআর