মিসাইল শঙ্কার মধ্যেই সীমিত পরিসরে ফ্লাইট চালু করেছে এমিরেটস–ইতিহাদ

এমিরেটসের ফ্লাইট
এমিরেটসের ফ্লাইট | ছবি: সংগৃহীত
0

মিসাইল হামলার অনিশ্চয়তার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের হাব থেকে সীমিত পরিসরে ফ্লাইট চালু করছে এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজ। কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এই তথ্য জানায়।

ইতিহাদ এয়ারওয়েজ আজ (শুক্রবার, ৬ মার্চ) জানিয়েছে, ১৯ মার্চ পর্যন্ত আবুধাবি থেকে লন্ডন, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট, দিল্লি, নিউইয়র্ক, টরন্টো ও তেল আবিবসহ প্রায় ৭০টি ডেসটিনেশনে সীমিত ফ্লাইট পরিচালনা করবে।

এছাড়া এমিরেটস এয়ারওয়েজ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লন্ডন, সিডনি, সিঙ্গাপুর ও নিউইয়র্কসহ ৮২টি গন্তব্যে কম ফ্লাইট চালাবে। আর দুবাই হয়ে যাত্রী পরিবহন করা হবে কেবল সংযোগ ফ্লাইটে যদি তা সচল থাকলে।

আরও পড়ুন:

এদিকে, সংযুক্ত আরব আমিরাত থেকে ফরাসি নাগরিকদের আনতে যাওয়া সরকার-চার্টার্ড এয়ার ফ্রান্সের একটি ফ্লাইট মিসাইল হামলার কারণে গতকাল ফিরে যেতে বাধ্য হয়।

ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বৃহস্পতিবার দুবাই বিমানবন্দরের ট্রাফিক বুধবারের তুলনায় প্রায় দ্বিগুণ হলেও তা স্বাভাবিক সময়ের চেয়ে মাত্র ২৫ শতাংশে রয়েছে।

এএম