মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে মার্কিন প্যারাট্রুপার ও সেনা সদস্য

মার্কিন ৮২তম এয়ারবর্ন ডিভিশন
মার্কিন ৮২তম এয়ারবর্ন ডিভিশন | ছবি: সংগৃহীত
0

চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছেন মার্কিন সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপার ও সেনা সদস্যরা।

দুই সেনা কর্মকর্তার তথ্যের ভিত্তিতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স। ইরান যুদ্ধে পরবর্তী পদক্ষেপের অংশ হিসেবে হাজার হাজার সেনাসদস্যকে উপসাগরীয় অঞ্চলে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন:

নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ থেকে আসা এ প্যারাট্রুপাররা মূলত ওই অঞ্চলে আগে থেকে মোতায়েন করা নাবিক, মেরিন এবং স্পেশাল অপারেশন ফোর্সের সঙ্গে যুক্ত হবেন।

গত সপ্তাহের শেষে প্রায় আড়াই হাজার মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছান। ফলে, অতিরিক্ত এ বহরে ৮২তম এয়ারবর্ন ডিভিশনের লজিস্টিক সাপোর্ট টিম এবং একটি ব্রিগেড কমব্যাট টিম অন্তর্ভুক্ত করলো যুক্তরাষ্ট্র।

জেআর