বাংলাদেশ-নেপালের চার ভেন্যুতে বসবে নারী যুব বিশ্বকাপ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ এবং নেপাল
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ এবং নেপাল | ছবি: সংগৃহীত
0

২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল। দুই দেশের ৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে আসরটি।

বাংলাদেশের দু'টি ভেন্যু চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। চট্টগ্রামে দু'টি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এবারের আসরে অংশ নিচ্ছে ১৬টি দল। ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। গ্রুপ ‘সি’তে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

আগামী ২১ জানুয়ারি সিলেটে বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত ম্যাচ ও অস্ট্রেলিয়া এবং নাইজেরিয়ার মধ্যকার ম্যাচের মাধ্যমে শুরু হবে টুর্নামেন্টটি। ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি। ৪১ ম্যাচের সবগুলোই অনুষ্ঠিত হবে দিনের আলোয়।

জেআর